সোমবার ২০ জুলাই ২০২৬, শ্রাবণ ৫ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেমের অপরাধচক্রের অভিযোগ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:৪০, ১৯ জুলাই ২০২৬

শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেমের অপরাধচক্রের অভিযোগ

ছবি সংগৃহীত

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারকে কেন্দ্র করে প্রায় ৫০০ খাদেমের একটি সংঘবদ্ধ চক্র দান-অনুদান আত্মসাৎ, চাঁদাবাজি, মানতের পশু বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে অপরাধ নেটওয়ার্ক গড়ে তুলেছে বলে অভিযোগ উঠেছে।

জেলা প্রশাসনের সাম্প্রতিক নজরদারিতে মাজারের দান ব্যবস্থাপনায় বড় ধরনের অনিয়মের তথ্য সামনে আসে। দানবাক্স সিলগালা করে সিসি ক্যামেরার উপস্থিতিতে খোলার পর মাত্র ২৫ দিনে ৬৪ লাখ টাকার বেশি নগদ অর্থ, ১২ দেশের মুদ্রা, স্বর্ণালংকার ৬৫টি মানতের ছাগল পাওয়া যায়।

সাবেক জেলা প্রশাসক সারোয়ার আলম দাবি করেন, দানের বড় একটি অংশ দানবাক্সে না গিয়ে সরাসরি কিছু খাদেমের হাতে চলে যায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগগুলো তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

তবে মাজারের মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান এসব অভিযোগের বিষয়ে সতর্ক অবস্থান নিয়ে বলেন, তদন্ত শেষ হওয়ার আগে বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়