সোমবার ০৩ আগস্ট ২০২৬, শ্রাবণ ১৯ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ডিসিদের জরুরি নির্দেশ, জেলা পরিষদকে দিতে হবে রাষ্ট্রীয় মর্যাদা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১২:৩৪, ৩ আগস্ট ২০২৬

ডিসিদের জরুরি নির্দেশ, জেলা পরিষদকে দিতে হবে রাষ্ট্রীয় মর্যাদা

ছবি সংগৃহীত

রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস সরকারি সভাসহ সব প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক চেয়ারম্যানদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) প্রতি নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

৩০ জুলাই জারি করা নির্দেশনায় বলা হয়েছে, আসন বিন্যাস, আমন্ত্রণপত্র, আনুষ্ঠানিক চিঠিপত্র এবং অন্যান্য সব ক্ষেত্রেওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণ করতে হবে।

নির্দেশনাটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আশা, এর ফলে জেলা পর্যায়ের সরকারি অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক চেয়ারম্যানরা তাদের প্রাপ্য রাষ্ট্রীয় প্রটোকল মর্যাদা পাবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়