ছবি সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে।
বুধবার জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পথ হারিয়ে গেলে নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা এই জাদুঘর থেকেই পাওয়া যাবে। তিনি আরও বলেন, দেশের তরুণদেরই এই স্মৃতির ধারক ও বাহক হতে হবে।
অনুষ্ঠানে ড. ইউনূস সবাইকে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান।































