শনিবার ১৮ জুলাই ২০২৬, শ্রাবণ ৩ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৬

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৫, ২০ মে ২০২৬

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৬

ছবি সংগৃহীত

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে একই দিনে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

বুধবার দুপুরে আহসানমারা এলাকায় বাস লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান দুইজনজাহির মিয়া (১৮) লেগুনাচালক ইব্রাহিম মিয়া। আহত হন আরও তিনজন।

এর আগে মধ্যরাতে একই সড়কের পাগলা গ্রামে ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা আব্দুল্লাহ (৩৫) নিহত হন। সিএনজির আরও তিন যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতাল সিলেট ওসমানি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন জয়কলস হাইওয়ে পুলিশের ওসি আব্দুল মোতালেব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়