শনিবার ১৮ জুলাই ২০২৬, শ্রাবণ ৩ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৫, ৩ মে ২০২৬

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

ছবি সংগৃহীত

সিলেটে ট্রাক পিকআপের মুখোমুখি সংঘর্ষে জন নিহত হয়েছেন। রবিবার সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক পিকআপ শ্রমিক বলে জানা গেছে। তবে এখনো তাদের পূর্ণ পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সিলেট থেকে একটি ডিআই পিকআপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সুনামগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন। তেলিবাজার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা জনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়