শনিবার ১৮ জুলাই ২০২৬, শ্রাবণ ৩ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

উত্তর-পূর্বাঞ্চলের ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৩:১৭, ৪ মে ২০২৬

উত্তর-পূর্বাঞ্চলের ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

ছবি সংগৃহীত

দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে হাওরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রভাবে তিন জেলার সাতটি নদীর আটটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার ( মে) সকাল ৯টার তথ্য অনুযায়ী তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটির তথ্য বলছে,

নেত্রকোনাএর জারিয়াজঞ্জাইলে ৭৪ মিলিমিটার, হবিগঞ্জ সদরে ৭৪ মিলিমিটার এবং চাঁদপুর-বাগান এলাকায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নদীর পানি বৃদ্ধির মধ্যে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে নলজুর নদীর পানি ১১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনার জারিয়াজঞ্জাইলে ধনু-বাউলাই নদীর পানি সেন্টিমিটার এবং ভুগাই-কংশ নদীর পানি বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া কলমাকান্দায় সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে রয়েছে। নেত্রকোনা সদরে মগরা নদীর পানি বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার এবং আটপাড়ায় একই নদীর পানি ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনি নদী এবং সুতাং রেলসেতু এলাকায় সুতাং নদীর পানিও বিপৎসীমার ওপরে রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সুনামগঞ্জের হাওর অঞ্চলের নদীগুলোর পানির স্তর ঘণ্টায় শূন্য থেকে এক সেন্টিমিটার হারে ধীরে বাড়ছে।

এদিকে ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। চেরাপুঞ্জিতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সামগ্রিক পরিস্থিতিকে আরও প্রভাবিত করতে পারে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়