ছবি সংগৃহীত
ব্যাটিংয়ে মনোযোগ দিতে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন সাইফ হাসান। তার জায়গায় নতুন সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাওহীদ হৃদয়কে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
প্রধান নির্বাচক জানান, সাইফ নিজেই এসে এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। ব্যাটিংয়ে ছন্দ ফেরাতে সম্পূর্ণ মনোযোগ দিতে চান তিনি। এরপর বোর্ড তাওহীদ হৃদয়কে সহ-অধিনায়ক ঘোষণা করে। অধিনায়ক লিটন কুমার দাসের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
এখন পর্যন্ত ৫৯টি টি-টোয়েন্টিতে ৫৩ ইনিংসে ১ হাজার ২৬১ রান করেছেন হৃদয়, রয়েছে ৬টি অর্ধশতকও।
অস্ট্রেলিয়া সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।































