ছবি সংগৃহীত
টানা চার দফা কমানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়াল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বেড়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকায় দাঁড়িয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধিকেই এর কারণ হিসেবে জানিয়েছে বাজুস।
ক্যারেট অনুযায়ী নতুন দাম — ২১ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা ভরি।































