রোববার ১৪ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সৌদিতে আটকে পড়া অসুস্থ ওমরাহযাত্রীকে দেশে ফিরিয়ে হাসপাতালে দেখলেন ধর্মমন্ত্রী

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৮:০৭, ১৪ জুন ২০২৬

সৌদিতে আটকে পড়া অসুস্থ ওমরাহযাত্রীকে দেশে ফিরিয়ে হাসপাতালে দেখলেন ধর্মমন্ত্রী

ছবি সংগৃহীত

হজ পালন শেষে দেশে ফিরেই অসুস্থ ওমরাহযাত্রী হেদায়েতুল ইসলামকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) রোববার সকালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর সর্বশেষ অবস্থা জেনে উন্নত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেন তিনি। পরে পরিবারের সুবিধার কথা বিবেচনায় রোগীকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থাও করেন মন্ত্রী।

ফেনীর বাসিন্দা হেদায়েতুল ইসলাম (৭৪) ২০২৩ সালের ফেব্রুয়ারি ওমরাহ পালনে সৌদি আরব গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় সেখানে আর্থিক শারীরিক সংকটে মানবেতর জীবনযাপন করেন তিনি। বিষয়টি জানতে পেরে ধর্মমন্ত্রী ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং চলতি বছরের ১৩ মে তাকে দেশে ফিরিয়ে আনেন।

ধর্মমন্ত্রী বলেন, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে তার চিকিৎসা সুস্থতা নিশ্চিত করা সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রোগীর পরিবার ধর্মমন্ত্রীর এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়