ছবি সংগৃহীত
তারল্য সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই সহায়তা দেওয়া হয়। এর আগে গত সপ্তাহে ব্যাংকটি ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করেছিল।
ঈদের পর নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ইসলামী ব্যাংকে অস্থিরতা শুরু হয়। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে টানা আন্দোলনের জেরে বিপুলসংখ্যক গ্রাহক আমানত তুলে নেন। এতে ব্যাংকটি গ্রাহকদের চাহিদামতো অর্থ দিতে ব্যর্থ হয় এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সিআরআরও রাখতে পারেনি।
গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে গভর্নর মো. মোস্তাকুর রহমান তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানান, ইসলামী ব্যাংকের সংকট দ্রুত কেটে যাবে এবং আমানতকারীদের অর্থ তুলতে কোনো সমস্যা হবে না।































