রোববার ১৪ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর, দেশে ফেরাতে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ১৪ জুন ২০২৬

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর, দেশে ফেরাতে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু

ছবি সংগৃহীত

দুর্নীতি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত পুলিশ। রোববার পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে গত ১২ জুন এই গ্রেপ্তার সম্পন্ন হয়েছে এবং একই দিন বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ২০২৫ সালের ১১ এপ্রিল ইন্টারপোলে আবেদন পাঠানো হয়েছিল এবং পরে রেড নোটিশ জারির মাধ্যমে ইউএই কর্তৃপক্ষকে গ্রেপ্তারের অনুরোধ করা হয়। বেনজীর বর্তমানে দুবাইয়ে পুলিশি হেফাজতে আছেন। ইউএই আইন অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন করতে হবে। সরকার ইতোমধ্যে সে কার্যক্রম শুরু করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানো হচ্ছে।

বেনজীরের বিরুদ্ধে দুদকের মামলায় প্রতারণা, জালিয়াতি, মানি লন্ডারিং পাসপোর্ট সংক্রান্ত একাধিক ধারায় অভিযোগ রয়েছে। ২০২৪ সালের মে দেশ ছাড়ার পর থেকে তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী এই গ্রেপ্তারকে বাংলাদেশ পুলিশের 'ঐতিহাসিক সাফল্য' উল্লেখ করে বলেন, অপরাধী যত শক্তিশালী হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় একটি মাইলফলক।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত আইজিপির দায়িত্বে ছিলেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালে র্যাবের সাত কর্মকর্তার সঙ্গে তার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়