সোমবার ১৫ জুন ২০২৬, আষাঢ় ১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দিল্লি বিমানবন্দরে বাধা, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সফর বাতিল — ব্যবস্থা নেবে সরকার

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৮:১৪, ১৫ জুন ২০২৬

দিল্লি বিমানবন্দরে বাধা, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সফর বাতিল — ব্যবস্থা নেবে সরকার

ছবি সংগৃহীত

ভারতের নয়াদিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী . খলিলুর রহমান।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং বিষয়ে সরকার যথাযথ পদক্ষেপ নেবে।

রোববার সন্ধ্যায় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দিতে দিল্লি পৌঁছান উপদেষ্টা জাহেদ উর রহমান।

কূটনৈতিক সূত্র জানায়, আগেই কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারতকে সফরের বিষয়ে অবহিত করা হয়েছিল। তা সত্ত্বেও কোনো কারণ না জানিয়ে তাকে প্রায় আড়াই ঘণ্টা বিমানবন্দরে আটকে রাখা হয়। পরে উচ্চ মহলের নির্দেশে প্রবেশের অনুমতি মিললেও উপদেষ্টা সফর বাতিল করে কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়