মঙ্গলবার ১৬ জুন ২০২৬, আষাঢ় ২ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:১৫, ১৬ জুন ২০২৬

দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান

ছবি সংগৃহীত

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার তথ্য অধিদফতরে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি জানান, তাকে কোনো রুমে আটকে রাখা হয়নি বা জিজ্ঞাসাবাদও করা হয়নিএকটা জায়গায় বসতে দেওয়া হয়েছিল। পরে ভারতীয় কর্তৃপক্ষ আন্তরিকভাবে তাকে প্রবেশের অনুরোধ করলেও তিনি তা প্রত্যাখ্যান করে ফিরে আসেন।

তথ্য উপদেষ্টা বলেন, তিনি ব্যক্তি হিসেবে নয়, সরকারের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন। কোনো ব্যাখ্যা ছাড়াই আড়াই ঘণ্টা বসিয়ে রাখার এই ঘটনায় রাষ্ট্র সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিবাদ জানানো জরুরি মনে করেছেন তিনি। সেই কারণেই ভারতে প্রবেশ না করে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, গত রোববার ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দিতে দিল্লি যান তিনি। আগেই কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারতকে অবহিত করা হলেও বিমানবন্দরে বিনা কারণে আড়াই ঘণ্টা আটকে রাখার এই ঘটনা কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়