রোববার ২১ জুন ২০২৬, আষাঢ় ৭ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৭, ২১ জুন ২০২৬

প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

সরকার গঠনের পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার বিকেল ৩টায় কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

কুয়ালালামপুর পৌঁছে আগামীকাল সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তারেক রহমান।

এই বৈঠকে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়গুলো প্রাধান্য পাবে এবং সংস্কৃতি বিনিময়সহ কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে।

এরপর মঙ্গলবার মালয়েশিয়া থেকে সরাসরি চীনের দালিয়ানে যাবেন প্রধানমন্ত্রী, যেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের 'নিউ চ্যাম্পিয়নস'-এর ১৭তম বার্ষিক সম্মেলনে (২০২৬ গ্রীষ্মকালীন দাভোস ফোরাম) অংশ নেবেন তিনি। এই ফোরামে বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গেও তার বৈঠক হতে পারে।

বুধবার চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান।

এই সফরে ১৩টি সমঝোতাসহ মোট ১৭টি চুক্তি সইয়ের কথা রয়েছে। ছাড়া আগামী ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। সফর শেষে সেদিন রাতেই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়