ছবি সংগৃহীত
স্পেনকে জয়বঞ্চিত করে বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে আসা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার মা এবার ছেলের খেলা সরাসরি দেখতে পারবেন। প্রথম ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার পরও ভোজিনিয়া আক্ষেপ করে বলেছিলেন, অর্থাভাবে মায়ের ভিসা হয়নি। মা মাঠে বসে খেলা দেখতে পারেননি। তার এই আবেগাপ্লুত কথা দ্রুত ভাইরাল হয়।
বিষয়টি জানতে পেরে মার্কিন হাউস ডেমোক্রেটিক লিডার হাকিম জেফ্রিস পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কাজ করে ভোজিনিয়ার মায়ের ভিসা সমস্যার সমাধান এবং সব ফি মওকুফ নিশ্চিত করেন। রোববার মিয়ামিতে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে মা ও ছেলের মিলন হবে বলে জানিয়েছেন জেফ্রিস।
এই উদ্যোগ সম্ভব করতে পররাষ্ট্রমন্ত্রী রুবিও, মার্কিন পররাষ্ট্র দপ্তর, কেপ ভার্দে সরকার ও ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন হাকিম জেফ্রিস।































