বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, আষাঢ় ৪ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মেসিই সর্বকালের সেরা, সত্যটা মেনে নেওয়ার সময় এসেছে: ব্রাজিলিয়ান রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৪, ১৮ জুন ২০২৬

মেসিই সর্বকালের সেরা, সত্যটা মেনে নেওয়ার সময় এসেছে: ব্রাজিলিয়ান রোনালদো

ছবি সংগৃহীত

আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকের পর ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও স্পষ্ট বলে দিলেন, মেসিই সর্বকালের সেরা ফুটবলার এবং এই সত্যটি সবার মেনে নেওয়া উচিত।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে তিনি বলেন, আর লুকিয়ে না থেকে সত্যটা মেনে নেওয়ার সময় এসেছে। প্রতি মৌসুমে, এমনকি বিশ্বকাপেও মেসির এই ধারাবাহিক পারফরম্যান্স ঐতিহাসিক।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকে বিশ্বকাপে মেসির মোট গোল হলো ১৬টিযা মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথ সর্বোচ্চ রেকর্ড। তবে এই পরিসংখ্যান নিয়ে বেশি মাথাব্যথা নেই মেসির নিজেরই।

তিনি বলেন, এগুলো শুধু সংখ্যার হিসাব মাত্র। যে রোনালদোকে তিনি খেলতে দেখেছেন, তাকে ইতিহাসের অন্যতম সেরা মনে করেন মেসিঅথচ তিনি এই তালিকার শীর্ষে নেই, তাই সংখ্যার মানে সীমিত।

রোনালদো আরও জানান, মেসির রেকর্ড ভাঙা এখন আর কাউকে অবাক করে না। রেকর্ড গড়াই হয় ভাঙার জন্যআর যে ভাঙছে সে তো বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়