বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, আষাঢ় ৪ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আজ আবার বাড়ল সোনার দাম, ভরিতে ২৫০৮ টাকা

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১২:৩৪, ১৮ জুন ২০২৬

আপডেট: ১২:৩৫, ১৮ জুন ২০২৬

আজ আবার বাড়ল সোনার দাম, ভরিতে ২৫০৮ টাকা

ছবি সংগৃহীত

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়াল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫০৮ টাকা বেড়ে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকায় দাঁড়িয়েছে।

ক্যারেট অনুযায়ী নতুন দাম — ২১ ক্যারেট: ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা ভরি।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়