শনিবার ২০ জুন ২০২৬, আষাঢ় ৬ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

হাইতিকে হারিয়ে গ্রুপ শীর্ষে ব্রাজিল, শেষ ম্যাচে চাই বড় জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৬, ২০ জুন ২০২৬

হাইতিকে হারিয়ে গ্রুপ শীর্ষে ব্রাজিল, শেষ ম্যাচে চাই বড় জয়

ছবি সংগৃহীত

হাইতিকে - গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সি গ্রুপের দ্বিতীয় রাউন্ড শেষে পয়েন্ট + গোল ব্যবধান নিয়ে তালিকার শীর্ষে আছে সেলেসাওরা। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে মরক্কো, তবে তাদের গোল ব্যবধান +১। তিনে থাকা স্কটল্যান্ডের পয়েন্ট ৩।

দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে ব্রাজিলের জন্য একটি ড্রই যথেষ্ট, তবে তাতে গ্রুপসেরা হওয়ার নিশ্চয়তা মিলবে না। কারণ ইতিমধ্যে বিদায় নেওয়া হাইতির বিপক্ষে মরক্কোর জয়কেই প্রত্যাশিত ফল ধরা হচ্ছেএমনটা হলে এবং ব্রাজিল ড্র করলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে মরক্কোই। রানার্স আপ হয়ে নকআউটে গেলে ব্র্যাকেট বদলে কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার শঙ্কাও থেকে যায়।

তাই শেষ ম্যাচে জয়ই লক্ষ্য ব্রাজিলের। তবে নিছক - গোলের জয় যথেষ্ট নয়। মরক্কো যদি হাইতিকে তিন গোলের ব্যবধানে হারায়, তাহলে দুই দলের গোল ব্যবধান গোলসংখ্যা সমান হয়ে যাবে, ফলে ডিসিপ্লিনারি রেকর্ড গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এড়াতে অন্তত দুই গোলের ব্যবধানে জয় চায় ব্রাজিল।

শেষ ম্যাচে দলে ফিরছেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে তাই বড় জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে কোচ কার্লো আনচেলত্তির দল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়