শনিবার ২০ জুন ২০২৬, আষাঢ় ৬ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৩:০৭, ২০ জুন ২০২৬

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের ও যুগোপযোগী করতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত 'লিডার্স ট্রেনিং সেমিনারে' প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের কাজ করছে সরকার, এরই অংশ হিসেবে ষষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা যুক্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, পাবলিক পরীক্ষা আইন পাস হওয়ায় এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে নকলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে উচ্চশিক্ষায় উৎসাহিত করে বেকারত্ব বাড়ানো ঠিক হবে না মন্তব্য করে মন্ত্রী বলেন, কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়