শনিবার ০৪ জুলাই ২০২৬, আষাঢ় ২০ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১১:১৫, ৪ জুলাই ২০২৬

আপডেট: ১১:৪৫, ৪ জুলাই ২০২৬

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। '৩৬ জুলাই'-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি' ও 'আমরা জুলাই যোদ্ধা' যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে এবং শেষ হবে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মধ্য দিয়ে। সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়