ছবি সংগৃহীত
নিশ্চিত বিদায়ের মুখ থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে বেলজিয়াম। সিয়াটলে অনুষ্ঠিত রোমাঞ্চকর এই ম্যাচে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে জয়ের আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল তাদের।
৮৬ মিনিটে লুকাকুর গোলে ব্যবধান কমান এবং মাত্র তিন মিনিটের মাথায় ৮৯ মিনিটে টিলেমান্সের সমতাসূচক গোলে ম্যাচ নতুন রূপ নেয়। নির্ধারিত সময় ২-২ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়েও গোল আসেনি।
শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কাস্তানিয়ের ক্রস আটকাতে গিয়ে সেনেগালের কামারা টিলেমান্সকে ফাউল করলে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় বেলজিয়াম। ১২৫ মিনিটে টিলেমান্স নিখুঁত শটে বল জালে জড়িয়ে দলকে ঐতিহাসিক জয় এনে দেন।































