বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬, আষাঢ় ১৮ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

এইচএসসি পরীক্ষা শুরু আজ, ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থী অনুপস্থিত

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:০০, ২ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষা শুরু আজ, ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থী অনুপস্থিত

ছবি সংগৃহীত

আজ বৃহস্পতিবার শুরু হয়েছে এইচএসসি সমমানের পরীক্ষা। এবার নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সারা দেশে হাজার ৬৯৭টি কেন্দ্রে ২১ দিনে লিখিত পরীক্ষা সম্পন্ন হবে।

তবে এবারের সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশই পরীক্ষায় অংশ নিচ্ছেন না। দুই বছর আগে একাদশ শ্রেণিতে নিবন্ধন করা প্রায় ১৫ লাখ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষার ফরম পূরণ করেছেন মাত্র সাড়ে লাখ। গত বছর এই হার ছিল ২৯ শতাংশএক বছরে বেড়েছে প্রায় শতাংশ পয়েন্ট।

কারিগরি শিক্ষা বোর্ডের চিত্র আরও উদ্বেগজনক। সেখানে নিয়মিত শিক্ষার্থীদের ৫৪ শতাংশের বেশি ফরমই পূরণ করেননি। মাদ্রাসা বোর্ডে এই হার ৪৪ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, বাল্যবিবাহ, দারিদ্র্য এবং কর্মক্ষেত্রে যুক্ত হওয়াই মূল কারণ। ঢাকা বোর্ডের একটি বিশ্লেষণে দেখা গেছে, পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের প্রায় ৪১ শতাংশের বিয়ে হয়ে গেছে।

শিক্ষামন্ত্রী জানান, এবার নয়টি সাধারণ বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে এবং পরীক্ষা নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়