বুধবার ২৪ জুন ২০২৬, আষাঢ় ১০ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ছয় বিশ্বকাপে গোল করে অনন্য ইতিহাস গড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮, ২৪ জুন ২০২৬

ছয় বিশ্বকাপে গোল করে অনন্য ইতিহাস গড়লেন রোনালদো

ছবি সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে এক অভূতপূর্ব মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে গোল করে ছয়টি ভিন্ন বিশ্বকাপ আসরে গোল করা ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে নাম লেখালেন ৪১ বছর বয়সি এই পর্তুগিজ তারকা।

মঙ্গলবার হিউস্টনে ম্যাচের ষষ্ঠ মিনিটেই কাছ থেকে বল জালে পাঠিয়ে এই রেকর্ড গড়েন তিনি। বিশ্বকাপে তার মোট গোল এখন ১০টি।

২০০৬ সালে ইরানের বিপক্ষে প্রথম বিশ্বকাপ গোলের পর থেকে দুই দশকেরও বেশি সময় ধরে প্রতিটি আসরে নিজের উপস্থিতির জানান দিয়ে আসছেন রোনালদো। এবার তার ষষ্ঠ বিশ্বকাপ।

তবে এই গোলের আগে কঠিন সময় পার করছিলেন তিনি। প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে নিষ্প্রভ পারফরম্যান্স এবং বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ গোলহীন থাকায় সমালোচনার মুখে পড়েছিলেন। সেই জবাব দিলেন মাঠেই।

সৌদি আরবের আল নাসরের হয়ে সদ্য শেষ মৌসুমে ৩০ ম্যাচে ২৮ গোল করা রোনালদো আবারও প্রমাণ করলেন, বয়স তার জন্য কেবল একটি সংখ্যা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়