ছবি সংগৃহীত
চীনের দালিয়ানে গ্রীষ্মকালীন দাভোস ফোরামের সাইডলাইনে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ঢাকা ও আস্তানায় স্থায়ী দূতাবাস স্থাপনে দুই দেশ একমত হয়েছে। রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে নিয়মিত বৈঠকের প্রয়োজনীয়তার বিষয়েও মতৈক্য হয়।
বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষিব্যবসা ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থনের কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।






























