রোববার ০৫ জুলাই ২০২৬, আষাঢ় ২১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

করদাতাদের ৪ নির্দেশনায় সতর্ক করল এনবিআর

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৪:৫২, ৫ জুলাই ২০২৬

করদাতাদের ৪ নির্দেশনায় সতর্ক করল এনবিআর

ছবি সংগৃহীত

কর নথি অডিটের নামে ভুয়া তথ্য দিয়ে করদাতাদের কাছ থেকে অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে একটি প্রতারক চক্র। ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে করদাতাদের প্রতি চারটি নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

রোববার ( জুলাই) এক সতর্কবার্তায় এনবিআর জানায়, সম্প্রতি কিছু প্রতারক বিভিন্ন ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে করদাতাদের সঙ্গে যোগাযোগ করে দাবি করছে যে তাদের কর নথি অডিটের জন্য নির্বাচিত হয়েছে। পরে অডিট থেকে অব্যাহতি দেওয়া বা আইনি জটিলতা এড়ানোর আশ্বাস দিয়ে অবৈধভাবে অর্থ দাবি করা হচ্ছে।

এনবিআর স্পষ্ট করেছে, কর নথি অডিটে নির্বাচিত হলে সংশ্লিষ্ট করদাতাকে কেবল আইনানুগ প্রক্রিয়ায় আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে জানানো হয়। বিষয়ে কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না।

করদাতাদের জন্য এনবিআরের চারটি নির্দেশনা হলো:

. লিখিত নোটিশ ছাড়া অডিটের দাবি বিশ্বাস করবেন না

কর নথি অডিট সংক্রান্ত কোনো তথ্য শুধুমাত্র আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে জানানো হয়। ব্যক্তিগত নম্বর থেকে ফোন বা বার্তার মাধ্যমে ধরনের তথ্য দেওয়া হয় না।

. ব্যক্তিগত হিসাবে কোনো অর্থ লেনদেন করবেন না

কর, জরিমানা বা ফি কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। বিকাশ, নগদ, রকেট, ব্যক্তিগত ব্যাংক হিসাব বা অন্য কোনো ব্যক্তিগত মাধ্যমে অর্থ দেওয়ার সুযোগ নেই।

. সন্দেহজনক যোগাযোগের তথ্য যাচাই করুন

অডিটের নামে কোনো ফোনকল, এসএমএস বা -মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

. প্রতারণার চেষ্টা হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান

কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে সঙ্গে সঙ্গে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। পাশাপাশি প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ রাখারও পরামর্শ দিয়েছে এনবিআর।

সতর্কবার্তায় এনবিআর বলেছে, করদাতাদের হয়রানিমুক্ত, স্বচ্ছ জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে সংস্থাটি বদ্ধপরিকর। তাই কোনো অবস্থাতেই প্রতারকদের ভয়ভীতি বা প্রলোভনে পড়ে ব্যক্তিগতভাবে কোনো আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়