শনিবার ০৪ জুলাই ২০২৬, আষাঢ় ২০ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

৫ আগস্টের অর্জন কোনো দলের নয়, জুলাইয়ের আত্মত্যাগের সর্বোচ্চ মূল্যায়ন হবে: প্রধানমন্ত্রী

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:১৬, ৪ জুলাই ২০২৬

৫ আগস্টের অর্জন কোনো দলের নয়, জুলাইয়ের আত্মত্যাগের সর্বোচ্চ মূল্যায়ন হবে: প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যে কারণে এত মানুষ জীবন দিয়েছেন, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী অন্যায়কারী হত্যাকারীদের বিচার করা হবে, তবে বিচারের নামে যেন কারো প্রতি অবিচার না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশ এগিয়ে নিতে চান না। মূল লক্ষ্য হলো দেশ দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন। আর কোনো শক্তি যাতে দেশ গঠনের লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়