শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬, কার্তিক ১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বাংলাদেশ এখন বিনিয়োগের গন্তব্য, তৃতীয়-চতুর্থ বছরে সমৃদ্ধি আসবে: অর্থমন্ত্রী

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬, ৪ জুলাই ২০২৬

বাংলাদেশ এখন বিনিয়োগের গন্তব্য, তৃতীয়-চতুর্থ বছরে সমৃদ্ধি আসবে: অর্থমন্ত্রী

ছবি সংগৃহীত

বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরাসরি বিদেশি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেট এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ — সব আসবে। শনিবার চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, নদীর ওপারে ৬০০ একর জমিতে ফ্রি-জোন স্থাপন, বন্দরগুলো একীভূত করা, চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব এবং বিমানবন্দরকে কার্গো ও প্যাসেঞ্জার হাবে পরিণত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া চাইনিজ ইকোনমিক জোন স্থাপন এবং ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগে ট্রাভেল টাইম দুই ঘণ্টা কমানোর পরিকল্পনাও রয়েছে। মাতারবাড়িতেও বড় কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

তিনি স্বীকার করেন, বিগত সরকারগুলোর কাছ থেকে পাওয়া ভঙ্গুর অর্থনীতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাজেট বাস্তবায়ন কঠিন। তবে আশা প্রকাশ করে বলেন, তৃতীয় বা চতুর্থ বছর থেকে সমৃদ্ধি আসবে এবং এক ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়