মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬, আষাঢ় ২৩ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

স্পেনের কাছে হেরে বিদায়, পদ ছাড়লেন পর্তুগালের কোচ মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৭, ৭ জুলাই ২০২৬

স্পেনের কাছে হেরে বিদায়, পদ ছাড়লেন পর্তুগালের কোচ মার্টিনেজ

ছবি সংগৃহীত

স্পেনের কাছে - গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পরই পর্তুগালের কোচের পদ ছাড়ার ঘোষণা দিলেন রবার্তো মার্টিনেজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বকাপ জিততেই পর্তুগালে এসেছিলেন এবং সেই লক্ষ্য পূরণ না হলে চালিয়ে যাওয়ার মানে নেই।

মার্টিনেজ জানান, সোমবারই তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং স্পেনের বিপক্ষে এই ম্যাচটিই ছিল তার শেষ। নতুন কোচ বেছে নেওয়া এখন পর্তুগাল ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত বলেও জানান তিনি। পর্তুগালে কোচ হিসেবে কাজ করার সুযোগকে গর্ব দায়িত্বের বিষয় হিসেবে উল্লেখ করে মার্টিনেজ বলেন, সেখানে তাকে পর্তুগিজের মতোই উষ্ণতার সঙ্গে আপন করে নেওয়া হয়েছিল।

পর্তুগালের এই বিদায়ে একই সঙ্গে শেষ হতে যাচ্ছে ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারও। বিদায়বেলায় অধিনায়ককে ধন্যবাদ জানিয়ে মার্টিনেজ বলেন, রোনালদো শুধু গোলের সংখ্যায় নয়, অ্যাসিস্টেও ছিলেন অনুকরণীয় অধিনায়ক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়