বুধবার ০৮ জুলাই ২০২৬, আষাঢ় ২৪ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫, ৮ জুলাই ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী আইরিন খানকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষরিত এক আধা-সরকারি (ডিও) পত্র থেকে তথ্য জানা গেছে।

ডিও পত্র অনুযায়ী, আইরিন খানকে সিনিয়র সচিব পদমর্যাদা বেতন-ভাতায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। নিয়োগে প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রীর সম্মতি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বর্তমানে আইরিন খান জাতিসংঘের মতামত মতপ্রকাশের স্বাধীনতার অধিকার উন্নয়ন সুরক্ষাবিষয়ক বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিও পত্রে বলা হয়েছে, মানবাধিকার, সুশাসন আন্তর্জাতিক আইন বিষয়ে আইরিন খান আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত। তার দীর্ঘ অভিজ্ঞতা পেশাগত দক্ষতা বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

এতে আরও বলা হয়, বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান কার্যকরভাবে তুলে ধরা এবং দেশের কূটনৈতিক কার্যক্রম আরও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সরকারের প্রত্যাশা।

নিয়োগ-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতাও চাওয়া হয়েছে।

আইরিন খান যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড স্কুলে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে শিক্ষকতা করছেন।

তিনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর মহাসচিব ছিলেন। পদে তিনিই ছিলেন সংস্থাটির প্রথম নারী, প্রথম এশীয় এবং প্রথম মুসলিম মহাসচিব। তার নেতৃত্বে নারী কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে বৈশ্বিক প্রচারণা শুরু করে সংস্থাটি।

ছাড়া ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আইডিএলও)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মানবাধিকারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি সিডনি পিস প্রাইজসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়