বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬, আষাঢ় ২৫ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিশ্বকাপে আইশোস্পিডের ঘটনায়, কড়া বিবৃতি ফিফার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:০৪, ৯ জুলাই ২০২৬

বিশ্বকাপে আইশোস্পিডের ঘটনায়, কড়া বিবৃতি ফিফার

ছবি সংগৃহীত

বিশ্বকাপের ম্যাচ চলাকালে জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিডকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্যের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে ফিফা। মঙ্গলবার এক বিবৃতিতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানায়, ঘটনাটি তারা অবগত এবং তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেছে।

গত জুলাই মায়ামিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ চলাকালে গ্যালারিতে বসা এক দর্শক আইশোস্পিডকে অশোভন মন্তব্য করেন। ওই সমর্থক স্প্যানিশ ভাষায় তাকে 'চিড়িয়াখানায় গিয়ে কাঁদো' বলে মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।

আইশোস্পিডের আসল নাম ড্যারেন ওয়াটকিনস জুনিয়র। ফিফা, ফক্স স্পোর্টস ইউটিউবের সঙ্গে চুক্তির অংশ হিসেবে তিনি বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে সরাসরি সম্প্রচার করছেন।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপ কেবল ফুটবলের প্রতিযোগিতা নয়, এটি ঐক্য, বৈচিত্র্য সম্মানের উদযাপন। যারা এসব মূল্যবোধের বিরুদ্ধে আচরণ করবে তাদের কোনোভাবেই স্বাগত জানানো হবে না এবং বর্ণবাদ বৈষম্যের বিরুদ্ধে অবস্থান সবসময়ই কঠোর থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়