শনিবার ১১ জুলাই ২০২৬, আষাঢ় ২৭ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, তবে দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৯, ১১ জুলাই ২০২৬

৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, তবে দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই

ছবি সংগৃহীত

দেশের চারটি নদীর পানি এখনো ছয় জেলার কয়েকটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র।

শনিবারের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম গাইবান্ধা জেলায় তিস্তা, ধরলা দুধকুমার নদীর পানি আরও বাড়তে পারে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

একই সময়ে ফেনী, চট্টগ্রাম খাগড়াছড়ির মুহুরী, ফেনী, সেলোনিয়া হালদা নদীর পানিও বৃদ্ধি পেতে পারে। লক্ষ্মীপুর নোয়াখালীর নিচু এলাকাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের ১২৭টি পানি পরিমাপ কেন্দ্রের মধ্যে ৫৭টিতে পানি বাড়ছে, ৬৪টিতে কমছে এবং ৬টিতে অপরিবর্তিত রয়েছে। তিস্তা, কুশিয়ারা, সুরমা মাতামুহুরীসহ কয়েকটি নদীর পানি সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়