রোববার ১২ জুলাই ২০২৬, আষাঢ় ২৮ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিশ্বকাপ খেলে দেশে ফিরেই মৃত্যু দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেইডেন অ্যাডামসের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৩২, ১২ জুলাই ২০২৬

বিশ্বকাপ খেলে দেশে ফিরেই মৃত্যু দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেইডেন অ্যাডামসের

দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেইডেন অ্যাডামস

কয়েক দিন আগে বিশ্বকাপের মঞ্চে লড়েছিলেন, আর এখন না ফেরার দেশে। দক্ষিণ আফ্রিকার মাঝমাঠের তারকা জেইডেন অ্যাডামস (২৫) আজ বিকেলে কেপটাউনে মৃত্যুবরণ করেছেন। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে শুরুর একাদশে ছিলেন অ্যাডামস। চেক প্রজাতন্ত্রের বিপক্ষেও প্রথমার্ধে খেলেছেন। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ১০ মিনিটে মাঠে নেমেছিলেন সেটিই হয়ে গেল তার জীবনের শেষ ম্যাচ।

স্টেলেনবশ ক্লাবের যুব দল থেকে উঠে আসা এই ফুটবলার গত বছর মেমলোদি সানডাউনসে যোগ দেন। দক্ষিণ আফ্রিকার জার্সিতে ম্যাচে গোল করেছিলেন তিনি।

সাউথ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন শোকবার্তায় জানায়, জেইডেন অত্যন্ত গর্ব, সাহস দক্ষতার সঙ্গে দেশের আশা-আকাঙ্ক্ষা বহন করেছিলেন। দেশের ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেনজি বলেন, দক্ষিণ আফ্রিকার ফুটবল এক উজ্জ্বল প্রতিভাকে হারাল এবং আজ পুরো দেশ শোকাহত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়