ছবি সংগৃহীত
রাজধানীর তিনটি বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) ভর্তি পরীক্ষা ছাড়াই ১৯৩ শিক্ষার্থীকে ভর্তি ও রেজিস্ট্রেশন দেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্ত প্রতিবেদন পাঠিয়েছে।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বিভাগীয় তদন্তও চলমান রয়েছে।































