সোমবার ২০ জুলাই ২০২৬, শ্রাবণ ৫ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জুলাই সনদ বাস্তবায়নে বিতর্কের অবসান চাইলেন মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৭:১১, ১৯ জুলাই ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে বিতর্কের অবসান চাইলেন মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

বিএনপির মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত। তিনি অভিযোগ করেন, সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে এবং আলোচনার মাধ্যমে বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান।

তিনি বিরোধীদলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন রাষ্ট্র গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে হবে। ভবিষ্যতে সহিংসতা এড়াতে সংসদে আলোচনার মাধ্যমে টেকসই রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়