ছবি সংগৃহীত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিএনপি তৃণমূলে সাংগঠনিক পুনর্গঠনের উদ্যোগ জোরদার করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন এবং সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার কাজ চলছে।
শনিবার রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও স্থানীয়ভাবে সমঝোতার ভিত্তিতে একক প্রার্থীকে সমর্থন দেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি দলের অভ্যন্তরীণ বিভেদ এড়িয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।































