ছবি সংগৃহীত
দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে ব্রাজিল তারকা নেইমারকে স্মরণ করেছেন স্পেনের উইঙ্গার নিকো উইলিয়ামস। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পর নিকো বলেন, ছোটবেলা থেকেই নেইমার তার আদর্শ এবং এই বিশ্বকাপ শিরোপা তিনি নেইমারকে উৎসর্গ করছেন।
ফাইনালে বদলি হিসেবে নেমে জয়সূচক গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নিকো উইলিয়ামস। ম্যাচে তার একটি গোল ফাউলের কারণে বাতিল হলেও, চ্যাম্পিয়ন হওয়ায় সে আক্ষেপ নেই বলে জানান তিনি।































