বুধবার ২২ জুলাই ২০২৬, শ্রাবণ ৭ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৬, ২১ জুলাই ২০২৬

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন

ছবি সংগৃহীত

ফিফা বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। সোমবার দুপুরে রাজধানী মাদ্রিদে পৌঁছায় বিশ্বচ্যাম্পিয়নরা। বিমান থেকে নেমেই অধিনায়ক রদ্রি বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরলে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত সমর্থকেরা।

রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনাকে - গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। এর আগে ২০১০ সালে প্রথমবার শিরোপা জিতেছিল লা রোহা।

মাদ্রিদে পৌঁছে খেলোয়াড় কোচিং স্টাফ ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন। বিশ্বচ্যাম্পিয়নদের সংবর্ধনা দিতে বিশেষ আয়োজন করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

সূচি অনুযায়ী, দলটি রাজপ্রাসাদে গিয়ে রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এরপর ছাদখোলা বাসে রাজধানীর সিবেলেস স্কয়ারে বিজয় শোভাযাত্রায় অংশ নেবে। আয়োজকদের আশা, উদযাপনে প্রায় ১০ লাখ মানুষ অংশ নেবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়