ছবি সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে স্পেনের দুই ফুটবলারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।
শেষ বাঁশির পর এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ঘুষি মারেন পারেদেস। পরে গাভিকেও আঘাত করেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোচ লিওনেল স্কালোনি হস্তক্ষেপ করেন।
ঘটনার কারণ স্পষ্ট না হলেও পারেদেসের আচরণের তীব্র সমালোচনা করেছেন সাবেক ফুটবলার গ্যারি নেভিল ও অ্যালান শিয়ারার।































