রোববার ০৯ আগস্ট ২০২৬, শ্রাবণ ২৫ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৯, ৮ আগস্ট ২০২৬

জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়া হয়েছে।

শনিবার ( আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব যানবাহন তুলে দেন প্রধানমন্ত্রী। সময় তিনি তাদের শারীরিক অবস্থা, পরিবারের পরিস্থিতি জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।

সিএনজি পেলেন আজিজ

সিএনজিচালিত অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ।

নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারের ভরণপোষণের জন্য সিএনজি চালান আজিজ। জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তার শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

গফফার পেলেন দুটি রিকশা

কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দেওয়া হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেন গফফার। পাশাপাশি নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন তিনি।

উপহার পাওয়া রিকশা দুটি দিয়ে জীবিকা নির্বাহের পরিকল্পনা করেছেন গফফার। একটি রিকশা নিজে ঢাকায় চালাবেন এবং অন্যটি ভাড়ায় দেবেন বলে জানান তিনি।

৬৫ বছরের আসাদুল পেলেন দুটি অটোরিকশা

ছাড়া বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী।

কর্মসংস্থানের অভাবে দীর্ঘদিন ধরে কষ্টে জীবনযাপন করছিলেন আসাদুল।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার পাওয়া যানবাহনগুলো কীভাবে পরিচালনা করা হবে, তা প্রত্যক্ষ করেন। পাশাপাশি নিরাপদে এসব যানবাহন নিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অনুষ্ঠানে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়