বুধবার ১৯ আগস্ট ২০২৬, ভাদ্র ৪ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৭, ১৯ আগস্ট ২০২৬

কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি

ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী একটি শিশু রয়েছে। ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় ভোররাতে মির্জা গালিব স্ট্রিটের ফ্রি স্কুল স্ট্রিট এলাকায়শিখাইলনামের একটি আবাসিক হোটেলে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে কলকাতা পুলিশ, দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

প্রাথমিকভাবে জানা গেছে, আগুন হোটেল ভবনের ওপরের একটি তলায় ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ভবনটি আচ্ছন্ন হয়ে গেলে সেখানে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধারকারীরা বেশ কয়েকজনকে নিরাপদে বের করে আনেন।

নিহত জনই বাংলাদেশি নাগরিক বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন বলে জানা গেছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটি বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাতের সম্ভাবনা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হলেও বিষয়টি তদন্তাধীন।

ঘটনার পর হোটেলটির নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

এদিকে হোটেল মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়