সোমবার ২৪ আগস্ট ২০২৬, ভাদ্র ৮ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ম্যাকাই টেস্ট: দুই দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ২৩ আগস্ট ২০২৬

আপডেট: ১১:৪৩, ২৩ আগস্ট ২০২৬

ম্যাকাই টেস্ট: দুই দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

ছবি সংগৃহীত

ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ৫১ রানে হেরেছে বাংলাদেশ। মাত্র পাঁচ সেশনে শেষ হওয়া ম্যাচে দুই ইনিংসেই ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে নাজমুল হোসেন শান্তর দল।

প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর অস্ট্রেলিয়া ২১০ রান করে। ১৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও শতরান পেরোতে পারেনি বাংলাদেশ। ফলে ইনিংস ব্যবধানে হারতে হয় টাইগারদের।

দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৯ রান, যা টেস্ট ইতিহাসে কোনো ম্যাচে তাদের সর্বনিম্ন। এর আগে ২০১৮ সালে অ্যান্টিগা টেস্টে দুই ইনিংসে ১৮৭ রান ছিল বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ।

তবে আগের টেস্টে জয় পাওয়ায় দুই ম্যাচের সিরিজ - সমতায় শেষ হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়