বুধবার ২৬ আগস্ট ২০২৬, ভাদ্র ১১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আমি এখানে তথ্যমন্ত্রী হিসেবে, কারও আত্মীয় হিসেবে নয়: পার্থ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৮:১৭, ২৫ আগস্ট ২০২৬

আমি এখানে তথ্যমন্ত্রী হিসেবে, কারও আত্মীয় হিসেবে নয়: পার্থ

ছবি সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা নিয়ে প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, “আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়।তিনি সাংবাদিকদের আরও পেশাদারভাবে প্রশ্ন করার আহ্বান জানান।

মঙ্গলবার (২৫ আগস্ট) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে পার্থ বলেন, তিনি বর্তমানে ভারতে আছেন এবং তাকে দেশে ফেরাতে প্রয়োজনীয় শর্ত অনুরোধ ভারতকে জানানো হয়েছে। তার দাবি, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতীয় পক্ষ আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করতে পারে।

পার্থ বলেন, রাজনৈতিকভাবে সরাসরি সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেওয়া হলে তা শেখ হাসিনার জন্য সুখবর হবে না। শুধু শেখ হাসিনা নন, বাংলাদেশের যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা বিদেশে অবস্থান করছেন, সরকার তাদের সবাইকে দেশে ফেরত চায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়