রোববার ১২ জুলাই ২০২৬, আষাঢ় ২৮ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

প্রধানমন্ত্রী আগামীকাল বরিশালে, উন্নয়নের প্রত্যাশায় দক্ষিণাঞ্চলবাসী

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৮:১৪, ১২ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী আগামীকাল বরিশালে, উন্নয়নের প্রত্যাশায় দক্ষিণাঞ্চলবাসী

প্রধানমন্ত্রী তারেক রহমান- ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো আগামীকাল সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে নেতাকর্মী সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলার বাড়াজোর ইউনিয়নে সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় নগরীর বধ্যভূমি সংলগ্ন এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেওয়ার পর বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলীয় সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরে ভাঙা-বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত লেন সড়ক নির্মাণসহ অবকাঠামো উন্নয়নের ঘোষণা আসবে বলে প্রত্যাশা দক্ষিণাঞ্চলবাসীর।

এদিকে আজ রোববার বিকেলে নগরীর কাকলীর মোড় থেকে আনন্দ ্যালি বের করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়