শনিবার ১৭ অক্টোবর ২০২৬, কার্তিক ১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঢাকার সড়কে সড়কে পানি, অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের আহ্বান পুলিশের

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৪, ১২ জুলাই ২০২৬

ঢাকার সড়কে সড়কে পানি, অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের আহ্বান পুলিশের

ছবি সংগৃহীত

ভারী বৃষ্টিতে রাজধানীর বনানী, খিলক্ষেত, ঢাকা গেটসহ বিভিন্ন নিচু এলাকার সড়কে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের চলাচল ধীরগতির হয়ে পড়েছে এবং কিছু স্থানে যানজট দেখা দিয়েছে। এ অবস্থায় অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের আহ্বান জানিয়েছে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগ।

রোববার বেলা ১১টার পর ফেসবুক পেজে দেওয়া বার্তায় জানানো হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশে বিশেষভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলতে হচ্ছে।

পুলিশের পরামর্শ — জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে গাড়ি চালান ও নিরাপদ দূরত্ব বজায় রাখুন, বিকল্প সড়ক ব্যবহার সম্ভব হলে তা অনুসরণ করুন এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে ধৈর্য ধারণ করুন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়