শনিবার ১৮ জুলাই ২০২৬, শ্রাবণ ৩ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মামুনুর রশিদ খান মামুন

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫, ১৯ মে ২০২৬

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মামুনুর রশিদ খান মামুন

ছবি সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর যুবদলের আসন্ন কমিটিকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মিরপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মহানগর উত্তর যুবদল আহ্বায়ক কমিটির সাবেক নম্বর সদস্য মামুনুর রশিদ খান মামুন।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় তার বিরুদ্ধে রয়েছে প্রায় ৯টি রাজনৈতিক মামলা, তিনবার কারাবরণ এবং চার দিনের রিমান্ডে নির্যাতনের অভিজ্ঞতা। ২০১৩-১৪ সালের উত্তাল আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে সক্রিয় ছিলেন তিনি। তেজগাঁও শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় সংগঠন গোছাতেও তার ভূমিকা উল্লেখযোগ্য।

তৃণমূল নেতাকর্মীদের বক্তব্য, ত্যাগীদের মূল্যায়ন না হলে সংগঠন শক্তিশালী হয় না। মামুনের মতো পরীক্ষিত নেতাদের নেতৃত্বে আনলে যুবদল আরও সুসংগঠিত হবে বলে তাদের বিশ্বাস।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়