ছবি সংগৃহীত
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। শনিবার রাতে তিনি কোরিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
আসিফ মাহমুদ জানান, দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬’-এ অংশ নেবেন তিনি। সফরে আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ে বিভিন্ন সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এছাড়া দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সেখানে প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা ও কমিউনিটির ভূমিকা নিয়ে আলোচনা হবে।
সফরকালে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত বিভিন্ন সাংগঠনিক সভা ও প্রতিনিধি বৈঠকেও অংশ নেবেন আসিফ মাহমুদ। আগামী ১৯ মে দেশে ফেরার কথা রয়েছে তার।































