ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে তার ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানান, রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতাল-এ তার চিকিৎসা চলছে।
তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।































