বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কুয়েতে ইরানি ড্রোন হামলায় ৪ মার্কিন সেনার পরিচয় প্রকাশ: নিহত বেড়ে ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১২, ৪ মার্চ ২০২৬

কুয়েতে ইরানি ড্রোন হামলায় ৪ মার্কিন সেনার পরিচয় প্রকাশ: নিহত বেড়ে ৬

ছবি সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই কুয়েতে ড্রোন হামলায় নিহত ছয় মার্কিন সেনার মধ্যে চারজনের পরিচয় প্রকাশ করেছে পেন্টাগন। মঙ্গলবার ( মার্চ) এক বিবৃতিতে নিহতদের নাম বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়। গত শনিবার কুয়েতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শুয়াইবা বন্দরে এই ভয়াবহ ড্রোন হামলা চালায় ইরান।

নিহত সেনাদের পরিচয়

পেন্টাগনের তথ্যমতে, নিহত চারজনই মার্কিন সেনাবাহিনীর রিজার্ভ ইউনিট ১০৩তম সাসটেইনমেন্ট কমান্ডের সদস্য ছিলেন। তারা হলেন:

ক্যাপ্টেন কোডি . খর্ক (৩৫): ফ্লোরিডার উইন্টার হ্যাভেনের বাসিন্দা। তিনি সৌদি আরব পোল্যান্ডেও দায়িত্ব পালন করেছিলেন।

সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়া এল. টিয়েটজেন্স (৪২): নেব্রাস্কার বেলভিউয়ের বাসিন্দা। তিনি দুইবার কুয়েতে মোতায়েন ছিলেন।

সার্জেন্ট ফার্স্ট ক্লাস নিকোল এম. আমোর (৩৯): মিনেসোটার হোয়াইট বেয়ার লেকের বাসিন্দা।

সার্জেন্ট ডেকলান জে. কোডি (২০): আইওয়ার ওয়েস্ট ডেস মইনসের বাসিন্দা। ২০২৩ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়া এই সেনাকে মৃত্যুর পর মরণোত্তর সার্জেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বাকি দুজনের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানোর প্রক্রিয়া শেষ না হওয়ায় তাদের নাম এখনো গোপন রাখা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়