সোমবার ০৯ মার্চ ২০২৬, ফাল্গুন ২৫ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলে ছুটি ঘোষণা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:৫০, ৮ মার্চ ২০২৬

দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলে ছুটি ঘোষণা

ছবি সংগৃহীত

পবিত্র মাহে রমজান আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয় (ইংলিশ মিডিয়াম স্কুল) সোমবার ( মার্চ) থেকে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে বাংলা ইংলিশ মিডিয়ামসহ সব কোচিং সেন্টারের কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত থাকবে।

রবিবার শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত একটি নোটিশ জারি করে।

নোটিশে বলা হয়, রমজান মাসে নগরীর জনজট কমানো এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর শ্রেণি কার্যক্রম মার্চ থেকে ঈদুল ফিতরের পরের দিন পর্যন্ত বন্ধ থাকবে।

তবে বিদেশি কারিকুলামে পরিচালিত স্কুলগুলোতে তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী কেবল আবশ্যিক পরীক্ষা গ্রহণ করা যাবে।

মন্ত্রণালয় আরও জানায়, বাংলা ইংলিশ মিডিয়াম সব কোচিং সেন্টারের কার্যক্রমও এই সময়ের মধ্যে বন্ধ রাখতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিরিন আক্তার স্বাক্ষরিত নোটিশে নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়