ছবি সংগৃহীত
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। টানা বিমান হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ১ হাজার ৩০০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
প্রতিবেদন অনুযায়ী, চলমান হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন। হামলা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য সূত্রের বরাতে জানিয়েছে, বিভিন্ন বেসামরিক স্থাপনাকেও লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
হাসপাতাল, স্কুল এবং পার্কিং এলাকা পর্যন্ত হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ‘পুলিশ পার্ক’ নামের একটি পার্কেও হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
বর্তমানে দেশটির বিস্তীর্ণ এলাকায় হামলা চলতে থাকায় মানবিক পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।































